সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরস্থ ৩/১৪ ব্লক-জি লালমাটিয়ায় আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল (এম.এ.) মাদ্রাসা ও জৈনপুরী দরবার শরীফ কমপ্লেক্সের মাসিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কমপ্লেক্সের সভাপতি ও আজীবন সদস্য ডেসকোর জি.এম. আলহাজ্ব মো. শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং কমপ্লেক্সের সেক্রেটারি জেনারেল ও আজীবন সদস্য আলহাজ্ব শেখ মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা। বয়ান করেন কমপ্লেক্সের আজীবন ও ট্রাস্টি সদস্য ডা. বিশ্বাস শাহীন হাসান, শিশু বক্তা সৈয়দ মেশকাতুর রহমান জৈনপুরী, অধ্যক্ষ মুছলেহ উদ্দীন প্রমুখ।
বিশেষ অতিথি ছিলেন কমপ্লেক্সের আজীবন সদস্য ও মোহাম্মদপুর থানা কমিটির সভাপতি আলহাজ্ব ডা.খলিলুর রহমান, সেক্রেটারি ও কমপ্লেক্সের আজীবন সদস্য শেখ জহির আহমেদ, ডা. জাকির হোসেন, মুকবুল আহমেদ, কমপ্লেক্সের আজীবন সদস্য ও বাসাবো থানা কমিটির সেক্রেটারি আলহাজ্ব মো. শাহাবউদ্দীন, কোষাধ্যক্ষ আলহাজ্ব মো. শফিউদ্দীন, আলহাজ্ব মো. রিয়াজ উদ্দীন, খোরশেদ আলম চৌধুরী, নরসিংদী হাছান হাঁটা কমিটির সভাপতি আব্দুস সালাম, সেক্রেটারি আব্দুল লতিফ, কেরানীগঞ্জ থানা কমিটির সভাপতি মুসলিম উদ্দীন, সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ। দরবার শরীফের ওলামা পরিষদের মধ্য থেকে উপস্থিত ছিলেন মাওলানা মো. আব্দুল্লাহ, আলহাজ্ব মাওলানা তোজাম্মেল হক, আলহাজ্ব মাওলানা মাঈনউদ্দীন, আলহাজ্ব মাওলানা হাফেজ মো. ওলিউল্লাহ প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
