বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সমীপে

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২১:৪০
২০১৩ সনের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ২য়, ৪র্থ, ৬ষ্ঠ পর্বসহ বিভিন্ন পর্বের পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে এবং ৩১.১০.১৩ তারিখে শেষ হবে। মাঝখানে ০৯.১০.১৩ থেকে ১৯.১০.১৩ তারিখ পর্যন্ত ৯ দিন ঈদের জন্য বন্ধ থাকবে। পাশাপাশি একটি বিষয়ে অনুরোধ জানাই যে, ১৬.১০.১৩ তারিখে ঈদ হলে তিনদিন বিরতির পর ২০.১০.১৩ তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করা অনেক শিক্ষার্থীর পক্ষে কষ্টকর হবে। কারণ ঈদের পরে আনন্দের আমেজ থাকে প্রায় এক সপ্তাহকাল। তদুপরি টিকেট না পাওয়া ও যানজটের কারণে ঢাকা পৌঁছাতে সপ্তাহকাল কেটে যায়। তাই ঈদের পরের পরীক্ষা সমূহ ২০.১০.১৩ তারিখে শুরু না করে মাত্র ৪ দিন পিছিয়ে ২৪.১০.১৩ তারিখ থেকে শুরু করলে শিক্ষার্থীরা ঈদের আনন্দ পরিপূর্ণ ভাবে উপভোগ করতে পারবে এবং শিক্ষার্থীরা মনকে সতেজ করে আবার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আশা করি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবে দেখবেন । আবদুস সাত্তার মিয়া, অভিভাবক, বেড়া, পাবনা