ভারতের বিরুদ্ধে অজিদের দাপুটে জয়

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২২:১৩
ওপেনার অ্যারন ফিঞ্চ ও অধিনায়ক জর্জ বেইলির অর্ধশতকে অস্ট্রেলিয়া রানের ভারেই ভারতকে হারালো। গতকাল রবিবার পুনেতে অনুষ্ঠিত সাত ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারীরা ৭২ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৩০৪/৮ (জর্জ বেইলি ৮৫, অ্যারন ফিঞ্চ ৭২, ফিল হিউজেস ৪৭, ম্যাক্সওয়েল ৩১, ফকনার ২৭, ব্রাড হ্যাডিন ১০; যুবরাজ সিং ২/৩৪, অশ্বিন ২/৫৫)। ভারত ৪৯.৪ ওভারে ২৩২ অলআউট (ভিরাট কোহলি ৬১, রোহিত শর্মা ৪২, সুরেশ রায়না ৩৯, মহেন্দ্র সিং ধোনি ১৯, ভুবনেশ্বর কুমার ১৮; ফলকনার ৩/৪৭, ওয়াটসন ২/৩১, ম্যাকয় ২/৩৬)।