মহার্ঘভাতার দাবিতে রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম অবরুদ্ধ

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২২:১৫
মহার্ঘভাতা প্রদানের দাবিতে রেলওয়ের পূর্বাঞ্চলের জিএম মো. তাফাজ্জল হোসেনকে গতকাল রবিবার তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে রেলওয়ে কর্মচারীরা। পরে আগামী এক সপ্তাহের মধ্যে মহার্ঘভাতা দেয়ার আশ্বাস দিলে কর্মচারীরা কর্মসূচি স্থগিত ঘোষণা করে চলে যান। জানা যায়, রেলওয়ে মেকানিক্যাল বিভাগের কর্মচারীরা (ট্রেড অ্যাপ্রেনটিস) সকাল ১০টায় জেনারেল ম্যানেজারের কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করেন। এতে বিপুল সংখ্যক কর্মচারী অবস্থান কর্মসূচিতে যোগ দেন। জিএমের কার্যালয়ে অন্য কোনো কর্মকর্তাকে ঢুকতে দেননি আন্দোলনরত কর্মচারীরা। পরে এ ব্যাপারে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাসের প্রেক্ষিতে কর্মচারীরা বিকেল ৫টায় অবস্থান ত্যাগ করেন।