চোর, ডাকাত কিংবা অন্য কোনো বিপদে পড়লে মানুষ সাধারণত পুলিশের জরুরি নাম্বারে ফোন করেন। কিন্তু যুক্তরাষ্ট্রের এক নারী মদ খেয়ে পুলিশকে ফোন করলেন!
মন্টানার পুলিশ জানিয়েছে, এক নারী পুলিশের জরুরি ৯১১ নম্বরে ফোন করেন। পুলিশও জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে আসে। এসে দেখা যায়, কার্লো ফ্রান্সেস নামের এক নারী গাড়িতে আটকা পড়ে আছেন। দরজা বন্ধ হয়ে গেছে কোনো কারণে। তিনি পুলিশকে জানান, গাড়ি চালানোর আগে তিনি ভদকা জাতীয় মদ খেয়েছিলেন। তিনি বুঝতে পারছিলেন না তিনি কিভাবে এখানে আসলেন। পুলিশ গাড়ি পরীক্ষা করে দেখে, তিনি চারবার গাড়ি চালানোর নিয়ম লঙ্ঘন করেন। পরে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয় এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। তবে প্রায় দুই হাজার পাউন্ড বন্ড দিয়ে মুক্তি পান কার্লো। - মিরর
