ব্যাডমিন্টন খেলায় পেশাদার খেলোয়াড়রা যখন চোখের পলকে তাদের হাতে ধরে থাকা র্যাকেটের সাহায্যে শাটলককটিকে প্রচণ্ড জোরে আঘাত করেন তখন এটির গতি কত হতে পারে সে সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে। খালি চোখে এটিকে বাড়াবাড়ি রকমের কোনো গতি বলে মনে না হলেও আদতে শাটলককের গতি কিন্তু চমকে যাওয়ার মতোই। বিশেষ করে র্যাকেটের সাহায্যে শাটলককে গতি সঞ্চারের সর্বোচ্চ রেকর্ডটি আপনার কাছে অবিশ্বাস্য বলেও মনে হতে পারে। মালয়েশিয়ার তা বুন হিয়ংয়ের গড়া এই রেকর্ডে শাটলককের গতি রেকর্ড করা হয়েছিল ৪৯৩ কিলোমিটার/ঘণ্টা বা ৩০৬.৩৪ মাইল/ঘণ্টা।
