আজকের রাশিফল

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ১৯:০৮
১৫ অক্টোবর, ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার আজ ৩০ আশ্বিন, ১৪২০ বঙ্গাব্দ এবং ৯ জিলহজ্ব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৩৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র। আপনার শুভসংখ্যা ৬। শুভবার শুক্রবার। শুভরত্ন হীরক ও সাদা পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি:মিশুক, সামাজিক, সৃজনশীল ও আমুদে। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সহজেই অন্যদের প্রভাবিত করে। আপনি কৌশলী। ঝামেলা এড়িয়ে চলতে চান। আপনি বিলাসী। অগ্রসর হতে তেমন বেগ পেতে হবে না। শিল্প ও সুকুমার বৃত্তির পূজারী আপনি। তবে অমৃতাচার ও ইন্দ্রীয় সুখপরায়ণতা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:দার্শনিক ফ্রেডারিখ নিটশে, কথাশিল্পী পি,জি, ইওহাউস, কবি ভার্জিল, ঔপন্যাসিক সি,পি, স্নো. মারিও পূজো, জন কেনেথ গলব্রেইথ, সাহিত্যিক নারায়ণ চৌধুরী। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ কোনো কারণে দুশ্চিন্তায় ভুগতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কান কথায় কান দেবেন না। আর্থিক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। দূরের যাত্রা শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ বিদ্যার্থীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। পড়াশোনায় বাধার সৃষ্টি হতে পারে। ফলে মনোসংযোগ করা কঠিন হবে। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ কর্মস্থলে পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে চলার চেষ্টা করুন। অতিরিক্ত দুশ্চিন্তা ক্ষতির কারণ হতে পারে। প্রাপ্ত তথ্য কাজে লাগাতে পারলে ভালো করবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। যোগাযোগ শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ ঘরে সাবধান থাকার চেষ্টা করুন। অন্যথায় আজ কিছু চুরি হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। কৃষি কর্মে অর্থাগমের সম্ভাবনা আছে। রাজনৈতিক কর্মীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে সতর্কতা অবলম্বন করুন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ আজ কোনো আন্দোলন সংগ্রামে না জড়ালেই ভালো করবেন। জড়ালেও চারদিকে সতর্ক সৃষ্টি রাখুন। কাজকর্মে আজ যথেষ্ট ধৈর্যের প্রয়োজন। অসংযমী হলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সন্তানের জন্য কোনো কারণে উত্কণ্ঠা দেখা দিতে পারে। রোমান্স শুভ নয়। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। সামাজিক কাজকর্মে ব্যস্ত থাকবেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসা ক্ষেত্রের সমস্যা মিটে যেতে পারে। মানসিক তৃপ্তি ও শান্তি বজায় থাকতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়ীদের কোনো ধরনের আর্থিক সমস্যা দেখা দিতে পারে। লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। বিনিয়োগে কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। কম বয়েসীদের কোনো ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ গুরুজনদের কারো জন্য উদ্বেগ-উত্কণ্ঠা দেখা দিতে পারে। আজ কারো অসুস্থতার দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। চাকরি বা পেশা পরিবর্তনের চিন্তা না করলেই ভালো করবেন। মিডিয়া কর্মীদের জন্য দিনটি শুভ। সুনাম ও সাফল্য পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ সন্তানের সাফল্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। চাকরিজীবীদের কর্মস্থলের সমস্যা মিটে যেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। ব্যয় বৃদ্ধি পাবে। সামাজিকতার জন্য সময় ও অর্থ নষ্ট হতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। কৃতিত্ব ও সুনাম পেতে পারেন। প্রকাশনা ও পুস্তক ব্যবসায়ীদের সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। রোমান্স ও বিনোদন শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ কারো চালাকির ফাঁদে পা দিবেন না। অন্যথায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। নিজেদের জ্ঞান-বুদ্ধির উপর নির্ভর করুন। চারু ও কারু শিল্পীদের জন্য দিনটি শুভ। সুনাম ও সাফল্য আসতে পারে। ব্যয়ের ব্যাপারে সংযত হওয়ার চেষ্টা করুন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ ব্যবসায়ীদের আর্থিক দিক ভালো যেতে পারে। তবে চোখ কান খোলা রাখার চেষ্টা করুন। কারো বিরোধিতার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। মন কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। যাত্রা ও যোগাযোগ শুভ।