পরিবেশের ওপর জীবের নির্ভরশীলতা দুটো উদাহরণ দাও

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ২০:০০
প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা জানবে, তোমাদের প্রতি অধ্যায়ের সবোর্চ্চ প্রস্তুতির জন্য আজ বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের রচনামূলক প্রশ্ন উত্তর সমূহ দেওয়া হলো। তোমাদের প্রস্তুতি সর্বোচ্চ করার জন্য অবশ্যই পাঠ্যবইটি ভালো ভাবে পড়তে হবে। জীব ও আমাদের পরিবেশ প্রশ্ন :পরিবেশের ওপর জীবের নির্ভরশীলতা দুটো উদাহরণ দাও। উত্তর: উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য মাটি, পানি ও বায়ুর গুরুত্ব অপরিসীম। পরিবেশের প্রতিটির জীবের বেঁচে থাকার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে পরিবেশের উপর নির্ভরশীল। উদাহরণ ১: প্রত্যেক জীবের শ্বাসকার্য পরিচালনার জন্য প্রয়োজন অক্সিজেন। আর এ অক্সিজেনের জন্য জীব পরিবেশের উপাদান বায়ু ও উদ্ভিদের ওপর নির্ভরশীল। উদাহরণ ২: প্রত্যেক জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন পানি। আর এ পানির জন্য জীব পরিবেশের ওপর নির্ভরশীল। পরিবেশের ভারসাম্য রক্ষা আমাদের সকলকেই করতে হবে। কারণ আমাদের বেঁচে থাকার জন্য আমরা সরাসরি পরিবেশের উপর নির্ভরশীল। তাই আমাদের বেঁচে থাকার জন্য পরিবেশ রক্ষায় সচেতন থাকতে হবে। প্রশ্ন :খাদ্যশৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে পার্থক্য নির্ণয় কর? উত্তর: উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য মাটি, পানি ও বায়ুর গুরুত্ব অপরিসীম। পরিবেশের প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে পরিবেশের উপর নির্ভরশীল। নিম্নে খাদ্যশৃঙ্খল ও খাদ্যজাল সর্ম্পকে আলোচনা করা হল— খাদ্যশৃঙ্খল: সবুজ উদ্ভিদ খাদ্য উত্পাদন ও সংরক্ষণ করে। এই সবুজ উদ্ভিদ খায় ছোট ছোট প্রাণী। আবার ছোট প্রাণীকে খায় বড় প্রাণী। এভাবে পরিবেশের খাদ্য ও খাদকের মধ্যে যেসব ধারাবাহিকতা বিদ্যমান তাকেই খাদ্যশৃঙ্খল বলে। খাদ্যজাল: কোনো পরিবেশে অনেকগুলো খাদ্যশৃঙ্খল বিদ্যমান থাকতে পারে। এ খাদ্যশৃঙ্খলগুলো একটি অন্যটির সাথে সর্ম্পকযুক্ত। পরিবেশের এটাই খাদ্যজাল নামে পরিচিত।