অধ্যায় : তৃতীয়
বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন
এক কথায় উত্তর:
১। পুণ্ড্রনগরের ধ্বংসাবশেষ কোথায় রয়েছে?
উত্তর: মহাস্থানগড়।
২। মহাস্থানগড় কোন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: মৌর্য আমলে।
৩। বগুড়া শহর থেকে মহাস্থানগড় কত কিলোমিটার উত্তরে?
উত্তর: ১৩ কিলোমিটার।
৪। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত।
উত্তর:করতোয়া।
৫। মহাস্থানগড়ে কোন শিলালিপি পাওয়া গেছে?
উত্তর: ব্রাহ্মী।
৬। গোবিন্দভিটা কোথায় অবস্থিত?
উত্তর:মহাস্থানগড়ে।
৭। মহাস্থানগড়ে মসজিদটি কি নামে পরিচিত?
উত্তর: মহাস্থান মসজিদ।
৮। রাজশাহীর জাদুঘরের নাম কি?
উত্তর: বরেন্দ্র।
৯। নরসিংদী জেলার পাশাপাশি দুটি গ্রামের নাম কি?
উত্তর: ওয়ারী ও বটেশ্বর।
১০। ছাপাঙ্কিত মুদ্রা কোথায় পাওয়া গেছে?
উত্তর: ওয়ারী-বটেশ্বরে।
১১। পাহাড়পুর কোন বিভাগের আওতায়?
উত্তর: রাজশাহী বিভাগের।
১২। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত?
উত্তর: নওগাঁ জেলায়।
১৩। পাহাড়পুরে প্রত্নস্থলের সন্ধান পাওয়া গেছে কোন রাজার আমলের?
উত্তর:পাল বংশের রাজা।
১৪। পাহাড়পুরে পুরাকীর্তিটি কি নামে পরিচিত?
উত্তর: সোমপুর মহাবিহার।
১৫। সোমপুর বিহারে কতটি কুঠুরি আছে?
উত্তর: ১৭৭টি।
১৬। ময়নামতি কুমিল্লা শহর থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত।
উত্তর:আট।
১৭। রাজা মানিকের স্ত্রীর নাম কি?
উত্তর: ময়নামতি।
