হন্ডুরাসে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ অন্তত ৫ বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে চারজন কানাডার পাসপোর্টধারী বলে স্থানীয় সংবাদ মাধ্যম দাবি করেছে। তারা হন্ডুরাসে বেড়াতে এসেছিলেন। খবর কানাডার সংবাদমাধ্যম সিবিসির।
হন্ডুরাসের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জোস ডোমিঙ্গো মেজা জানান, শনিবার স্থানীয় সময় বিকালে পর্যটকবাহী বিমানটি হন্ডুরাসের রোটান দ্বীপ থেকে ট্রুজিলো বন্দরের দিকে যাওয়ার সময় আটলান্টিক উপকূলে বিধ্বস্ত হয়। এতে নিহত সকলের প্রকৃত পরিচয় না পাওয়া গেলেও এদের মধ্যে চারজন মার্কিন নাগরিক।’
কিন্তু স্থানীয় জরুরি বিভাগ বলেছে, নিহতদের মধ্যে চারজন কানাডার নাগরিক। অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
অন্যদিকে হন্ডুরাসের স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, চারজন যাত্রী কানাডার নাগরিক এবং পাইলট যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী।
আরও পড়ুনঃ ধানের দাম বাড়ানোর সুযোগ আপাতত সরকারের হাতে নেই: কৃষিমন্ত্রী
এ ব্যাপারে এখনও কোন মন্তব্য করেনি কানাডা ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রণালয়।
ইত্তেফাক/টিএস
