খন্দকার গোলাম মহিউদ্দিন
বাংলাদেশ পুলিশের সাবেক এডিশনাল ইন্সপেক্টর জেনারেল খন্দকার গোলাম মহিউদ্দিন (৮৯) ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজেউন)। তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন।
আব্দুল আজিজ মিয়া
রংপুরের মিঠাপুকুরের সমাজসেবক ও উপজেলার রাণীপুকুর স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ মিয়া (৭৬) গত রবিবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজেউন)। তিনি ৩ ছেলে ২ মেয়ে রেখে গেছেন।
লুত্ফুর রহমান পাটওয়ারী
চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা শ্রমিক লীগ সভাপতি মুক্তিযোদ্ধা লুত্ফর রহমান পাটওয়ারী (৬৪) গতকাল জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি.... রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। আজ সকাল ৯টায় চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
