মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ২১:৫৬
ডা. এম এ হাদী বিশিষ্ট চিকিত্সক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. এম এ হাদীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল। এ উপলক্ষে মরহুমের পরিবার, বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে এবং ঢাকায় মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাহাতুল্লাহ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী রাহাতুল্লাহ সরকারের ৩১তম মৃত্যুবার্ষিকী আগামী ১৮ অক্টোবর শুক্রবার। এ উপলক্ষে মরহুমের দিনাজপুরের পার্বতীপুরস্থ বাসভবনে কোরানখানি, দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সামসুদ্দিন আহমেদ ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্দারদিয়া নিবাসী পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব সামসুদ্দিন আহমেদের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি মধুখালী উপজেলার বাগাট সামস্ আঞ্জুমান মাদ্রাসা ও এতিমখানায় কোরআনখানি মিলাদ মাহিফল ও বাদ আছর মধুখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।