ব্যবসায় মুনাফা বাড়াতে সচেতন মানুষ সব সময় ভিন্ন কিছু করার চেষ্টা করে। হোটেলে সাধারণত সুন্দরী এবং স্মার্ট নারীদের নেওয়া হয় কাস্টমার আকর্ষণের জন্য। কিন্তু রাশিয়ার এক হোটেল মালিক এক্ষেত্রে একটু নতুন বৈচিত্র্য আনলেন। তিনি যমজ দুই নারীকে ওয়েটার হিসেবে নিয়োগ দিয়েছেন।
মস্কোর অ্যালেক্স কদোরকভস্কি নামের এই ব্যক্তি জানালেন, রাশিয়ার একটি সিনেমা থেকেই তিনি এই ধারণা পান। যমজরা কিছুটা হলেও বঞ্চিত থাকে। আমার কিছু বন্ধু যারা যমজ ছিল তাদের এক্ষেত্রে নিয়োগ দেওয়ার চিন্তা করি। আর এতে ফলও ভাল হচ্ছে। কাস্টমারদের ভিড় সবসময়ই থাকে। কাজ শুরুর আগে তাদের প্রশিক্ষণ দিয়েছি। একই রঙের পোশাক পরিহিত যমজ দুই নারীকে দেখে অনেক কাস্টমার আসে। অনেকে তাদের দিকে তাকিয়ে থাকে।- ইউপিআই
