শহরের সবুজবাগ ও মালগ্রাম এলাকায় অভিযান চালিয়ে শিবিরের সাত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবারের এই অভিযানের সময় একটি রামদা, ৪৫টি ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতকাল ছাত্র শিবিরের কয়েকটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- এরশাদ আলী, রবিউল ইসলাম, আবু রায়হান, এনামুল হক, তরিকুল ইসলাম, এনামুল হক সরকার ও মাহবুবুর রহমান তোহা।
এদিকে পুলিশের অভিযান শুরু হবার পরপরই সদর থানা লক্ষ্য করে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়। এব্যাপারে বগুড়া সদর থানার ওসি জানান, ধারণা করা হচ্ছে পুলিশী অভিযান বাধাগ্রস্ত করতে শিবির কর্মীরাই থানা লক্ষ্য করে ককটেল দুইটি নিক্ষেপ করেছে।
