প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার দিন দলের নেতা-কর্মী, পেশাজীবী, গণ্যমাধ্যম ব্যক্তিবর্গ, কূটনৈতিক, বিচারপতি ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এদিন সকাল ৯টায় গণভবনের লনে ঈদ শুভেচ্ছা বিনিময় শুরু হবে। প্রধানমন্ত্রী প্রথমে দলের নেতা-কর্মী, পেশাজীবী, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে সকাল ১১টায় একই স্থানে তিনি কূটনৈতিক এবং সুপ্রিমকোর্টের বিচারপতিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
এদিকে ঈদুল আজহার দিন সকালে বঙ্গবন্ধু আন্তর্জঅতিক সম্মেলন কেন্দ্রে বিভিন্ন দেশের কূটনৈতিক ও বিশিষ্টজন সহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধীদলিয় নেত্রী বেগম খালেদা জিয়া। এদিন সকাল ১১ টায় শহীদ জিয়ার মাজারে ফাতেহা পাঠ করবেন।
