ধরুন, কাঠের একটি তক্তার ওপর বড় আকারের একটি পেরেক বা তারকাটা বেশ শক্ত করেই গেঁথে দেওয়া আছে। এবার এই তারকাটার বেরিয়ে থাকা মাথার ওপর কোনোকিছুর সাহায্য না নিয়ে আর কতগুলো তারকাটা আপনি সাজাতে পারবেন। অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এ ধরনের প্রচেষ্টার ফলাফল দশটির কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পাশের ছবিটি একটু মনোযোগ দিয়ে লক্ষ করলেই বুঝতে পারবেন কীভাবে অবিশ্বাস্য কৌশলে মাত্র একটি তারকাটার মাথায় ভারসাম্য বজায় রেখে স্থাপন করা যায় রেকর্ড ২৫৫টি তারকাটা। আর এই রেকর্ডটি যার দখলে তিনি হলেন আলেক্সান্ডার বেন্ডিকভ।
