জোকস

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ১৭:২০
 স্বামী :তোমার জ্বালায় আমার আর কিছুই ভালো লাগছে না। এই চললাম আমি নদীতে ঝাঁপ দিতে। স্ত্রী :সে কি! তুমিতো সাঁতারই জানো না। স্বামী :দেখ রাগের সময় এসব মনে করিয়ে দেবে না তো!  স্ত্রী :বিয়ের আগে তো তুমি আমাকে কত কিছু উপহার কিনে দিতে! এখন আর দাও না কেন? স্বামী :মাছ ধরার পর জেলেরা কী কখনো মাছ কে খাওয়ায়!  স্ত্রী :আমি মারা গেলে তুমি কি আরেকটা বিয়ে করবে? স্বামী :প্রশ্নই ওঠে না? স্ত্রী :কিন্তু তুমি যে এত নিশ্চিত হয়ে বলছ আমার মৃত্যুর পর তো তোমার অন্য রকমও মনে হতে পারে! স্বামী :তোমার মাথা খারাপ! তুমি তো ভালো করেই জানো যে এক ভুল আমি দ্বিতীয়বার করি না।  ভদ্রলোক :তুমি যে সারাক্ষণই মদ খেয়ে মাতাল হয়ে থাকো তোমার লজ্জা করে না। আমি তোমার জায়গায় থাকলে বহু আগেই নিজের মাথায় নিজে গুলি করে মরে যেতাম। মাতাল :পারতেন না! মাতাল হয়ে গেলে হাতের নিশানা আর অতটা ভালো থাকে না।