গাংনীতে বোমাসহ ৩ কারিগর গ্রেফতার

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২১:৩১
মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রাম থেকে গতকাল শুক্রবার ভোরে চারটি বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে ধর্মচাকী গ্রামের শুধু মিয়ার ছেলে মহিবুল ইসলাম মহন (৩৫), ভোমরদহ গ্রামের খবিরের ছেলে মোস্তাকুল (৩০) ও হিন্দা গ্রামের ফেলু হোসেনের ছেলে আকাশতুল্লাহ (৩২)। গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম জানান, মহিবুল ইসলাম মোহন সমপ্রতি বোমা তৈরির সময় বিস্ফোরণে তার পা ঝলসে যায়। ওই ঘটনার পর থেকেই মোহন ও তার সঙ্গীদের গ্রেফতারে অভিযান চলছিল। ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে বোমাসহ গ্রেফতার করা হয়।