গৌরনদীর হাজীপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে শক্তিশালী ২টি বোমা বিস্ফোরিত হয়েছে। স্থানীয়রা জানায়, রাত সাড়ে নয়টার দিকে হাজীপাড়া স্কুল সংলগ্ন ব্রিজের ওপর ২টি বোমা বিস্ফোরিত হয়। এ সময় বোমার শব্দে গোটা এলাকা প্রকম্পিত হয়। তবে এ ব্যাপারে গৌরনদী থানার ডিউটি অফিসার এসআই আহসানের সাথে যোগাযোগ করা হলে তিনি কিছুই জানেন না বলে জানান।
