শুল্ক সংক্রান্ত সহায়তার বিষয়ে আলোচনার জন্য দুই দিনের সফরে ভারতের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল ঢাকায় আসছেন। ভারতের রাজস্ব সচিব সুমিত বোস এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। আগামী ২১ ও ২২ অক্টোবর দু’দিনব্যাপী অনুষ্ঠিতব্য জেজিসির (জয়েন্ট গ্রুপ অব কোঅপারেশন) ৯ম বৈঠকে তারা অংশগ্রহণ করবেন। বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষে অংশগ্রহণকারীদের নেতৃত্ব দিবেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন। এর আগে নয়া দিল্লীতে জেজিসি’র ৮ম বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো উল্লেখ করা হয়েছে সফরকালে ভারতের রাজস্ব সচিব চট্টগ্রাম ইপিজেড পরিদর্শন করবেন।
