প্রধানমন্ত্রীর সঙ্গে উপজেলা চেয়ারম্যান ও মেয়রদের মতবিনিময় আজ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২২:৩৭
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিটি ও পৌরসভার মেয়রদের মতবিনিময় সভা আজ শনিবার বিকাল ৩টায় গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। দলের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মতবিনিময় সভায় সংশ্লি¬ষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।