কচুয়ার ফতেপুর গ্রামে আল-আমীন (২৫) নামের এক যুবককে স্থানীয় অধিবাসীরা পিস্তলসহ আটকের পর
গণধোলাই দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করেছে। অভিযোগ করা হয়েছে, গত সোমবার রাত সাড়ে আটটার দিকে আল-আমিন স্থানীয় আওয়ামী লীগ নেতা ইমান আলীকে হত্যার উদ্দেশ্যে সেখানে গিয়েছিল। তাকে ডেকে নিয়ে গিয়েছিল ফতেপুর গ্রামের আব্দুর রহীমের পুত্র মাইন উদ্দিন (৩০) ও মোস্তফা (২৪)। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটে। সে বোরকা পরে নারী সেজে গ্রামে ঢুকেছিল। এ ব্যাপারে সন্ত্রাস দমন আইনে কচুয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।
