আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ বলেছেন, মুরাদনগর অপরাধীদের অভয়ারণ্য নয়। তিনি বলেন, এখানে অপরাধ ও সন্ত্রাস করে কেউ পার পাবে না। অপরাধী যতই ক্ষমতাধর হোক না কেন তাদের রেহাই দেয়া হবে না।
গতকাল শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা আ.ক.ম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আবুল কালাম আজাদ, শ্রীকাইল ইউপি চেয়ারম্যান আবুল হাসেম বেগ, বাবুটিপাড়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মুন্সী প্রমুখ।
