শোক সংবাদ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২২:৪০
করবুলের নেছা দৈনিক ইত্তেফাকের কুমিল্লার চৌদ্দগ্রাম সংবাদদাতা মাহবুবুর রহমান মিয়াজীর মা করবুলের নেছা (১০৮) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৪ ছেলে রেখে গেছেন। নূরজাহান বেগম বরিশাল-১’র বিএনপি’র সাবেক সংসদ সদস্য এম. জাহের উদ্দিন স্বপনের মা নূরজাহান বেগম (৭০) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার জেলার এক ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। আবুল কাশেম তাড়াশ সদর ইউনিয়নের সাবেক সদস্য আলহাজ্ব আবুল কাশেম গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। আব্দুস ছালাম মাস্টার মাদারীপুরের কালকিনি পৌর এলাকার চর পাঙ্গাশিয়া গ্রামের আব্দুস ছালাম মাস্টার (৬৫) বৃহস্পতিবার নিজ বাড়িতে হূদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ..রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। বনবাসী ঘোষ সিরাজগঞ্জের এনায়েতপুর কেজির মোড়ের মিষ্টি ব্যবসায়ী রনজিত্ ঘোষের বাবা বনবাসী ঘোষ (৮০) বার্ধক্যজনিত কারণে বুধবার খামারগ্রামের নিজ বাসা বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। ডা. শামসুন নাহার হাতিয়া জনকল্যাণ সমিতি চট্টগ্রামের সভাপতি আলহাজ্ব মাহমুদ আলীর শাশুড়ি চমেক হাসপাতালের সাবেক চিকিত্সক হাতিয়া নির্বাসী ডা. শামসুন নাহার (৭৬) গত সোমবার চট্টগ্রামের এক ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে হাতিয়া জনকল্যাণ সমিতির সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।