সৌদি আরবে আরো ১০ বাংলাদেশি হাজীর মৃত্যু

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২৩:০৪
পবিত্র হজ্ব পালন করতে এসে এবার আরো দশজনসহ সৌদিতে মৃত বাংলাদেশির সংখ্যা ৪৪-এ দাঁড়িয়েছে। বার্তা সংস্থা বাংলা নিউজ এ তথ্য জানায়। সর্বশেষ মারা যাওয়া বাংলাদেশিরা হলেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মিসেস মমতাজ বেগম পাসপোর্ট নম্বর এএফ ৭০৫৪৭৪০। মমতাজ বেগম (৫৭) বৃহস্পতিবার মক্কা কিং আব্দুল আজিজ হাসপাতালে মারা যান। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মোহাম্মদ শওকত আলী গাজী (৭৪) পাসপোর্ট নম্বর এএফ ৮৩৪৯৪২ বৃহস্পতিবার মক্কায় মারা যান। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোহাম্মদ শাহজালাল (৬৫) পাসপোর্ট নম্বর এএফ ২৫১৬১৬৮ বুধবার মক্কায় মারা গেছেন। তিনি এভারেস্ট ট্রাভেলসের মাধ্যমে হজ্ব করতে সৌদিতে এসেছিলেন। ঢাকার তেজগাঁও এলাকার সেলিনা করিম (৬০) পাসপোর্ট নম্বর এএফ ৯৫৬৫৪৬২ গত সোমবার মক্কায় মারা গেছেন। ময়মনসিংহ সদরের আবু মোতালিব সিদ্দিক (৫৪) পাসপোর্ট নম্বর এএফ ৫৩০১৪৩৩ মক্কায় মারা যান। ঢাকার মিরপুর এলাকার মিসেস খোদেজা বেগম (৫৯) পাসপোর্ট নম্বর এএফ ৭২৬৫১৫৯ মক্কায় মারা যান। শেরপুর সদর উপজেলার সোলাইমান (৭৩) পাসপোর্ট নম্বর এএফ ৯৩১৯৯২৮ গত রবিবার মক্কা কিং আব্দুল আজিজ হাসপাতালে মারা যান। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মোহাম্মদ আনোয়ার হোসেন (৬৫) পাসপোর্ট নম্বর এএফ ৪৯৭৩৭৫০ শুক্রবার মারা যান। ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার মোহাম্মদ আলতাফ হোসেন তালুকদার (৬৪) তার পাসপোর্ট নম্বর এএফ ২৩৯৩৬৭৩ তিনি শুক্রবার মক্কা কিং আব্দুল আজিজ হাসপাতালে মারা যান। টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার মো. ফটিক প্রামাণিক (৮১)। তার পাসপোর্ট নম্বর এএফ ৪৯৪৬৬৫১। তিনি গত শনিবার মক্কায় মারা যান। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শফিকুল হুদা (৬৮)। তার পাসপোর্ট নম্বর এএফ ৫৫৩০৬৩৯। তিনি শনিবার মক্কায় মারা যান। এ বছর হজ্ব করতে এসে ৪৪ বাংলাদেশির মধ্যে মক্কায় ২৯ জন, আরাফায় ৩ জন, মদিনায় ৯ জন ও জেদ্দায় ৩ জন (পুরুষ ৩৭, নারী ৭)। সড়ক দুর্ঘটনা, হূদরোগ ও বার্ধক্যজনিত কারণে এসব হজ্ব যাত্রীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন হজ্ব মিশনের একটি দায়িত্বশীল সূত্র। উল্লেখ্য, শনিবার বাংলাদেশ বিমানের মাধ্যমে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।