সবার প্রতি সম্মান রেখেই বলছি, পাঁচটা গান আর তিনটা ফাইটের দিন চলে গেছে। পাঁচটা গান আর তিনটা ফাইট দেখে ছবির কাজ নেওয়ার সেই সময়টা এখন নেই। প্রত্যেক মানুষের জীবনদর্শন আলাদা। একটা কাজ করলাম, অনেক প্রশংসা পেলাম, সেই ধারায় গা ভাসিয়ে দিলাম, জীবনকে এভাবে দেখি না। আমার দর্শন হচ্ছে, চেষ্টা করে যাও। জার্নিটা চালু রাখা। আমি পৃথিবীর সবকিছু জানি না, এটা স্বীকার করতে হবে। কখনো সফল হবো, কখনো ব্যর্থ। পৃথিবীর সব বড় মানুষের ক্ষেত্রে এমনটাই হয়েছে। সব কর্ম, সব সৃষ্টি শুরুতে সফল হয়নি। কিন্তু কিছু কাজ তাদের সময়ের পাতায় জায়গা করে দিয়েছে।
চলচ্চিত্রে নিজের কাজ প্রসঙ্গে
চিত্রনায়ক আরিফিন শুভ
