গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ১৭:৫৭
পাশের ছবিতে শোভা পাওয়া এই বিশাল দর্শন সাইকেলটি নিয়ে বিশ্বের খুব কম দেশেই নিশ্চিন্তে রাস্তায় ঘুরে বেড়ানো সম্ভব। তবে আকৃতিগত বিশালতা দিয়ে চলাচলের কাজ খুব একটা না হলেও গিনেজ কর্তৃপক্ষের নজরে পড়ার কাজটি বেশ ভালোভাবেই সেরেছেন জার্মানির ডিডি সেনফ। দেশটির পুডাগলা শহরের এই অধিবাসীর বানানো বৃহত্তম এই সাইকেলটির চাকার পরিধি ছিল ৩.৩ মিটার বা ১০ ফুট ৯.৯২ ইঞ্চি। অন্যদিকে দৈর্ঘ্য, প্রস্থ ও ওজনের দিক দিয়ে এটির পরিমাপ দাঁড়ায় ৭.৮ মিটার (২৫ ফুট ৭.০৯ ইঞ্চি) বাই ৩.৭ মিটার (১২ ফুট ১.৬৭ ইঞ্চি) ও ১৫০ কেজি।