ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়?

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ১৮:০৭
বিজ্ঞান জ্যোতি ভূষন বিশ্বাস প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা অধ্যায় : ০২ (জীবের বৃদ্ধি ও বংশগতি) জ্ঞানমূলক : ১। কোনটি ক্রমাগত বিভাজনের মাধ্যমে বিশাল দেহ সৃষ্টি করে? ক) ক্রোমোজোম খ) জাইগোট গ) ডিএনএ ঘ) আরএনএ উ:খ ২। ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়? ক) মিয়োসিস খ) মাইটোসিস গ) অস্বাভাবিক ঘ) অ্যামাইটোসিস উ:ঘ ৩। নিচের কোনটি এককোষী জীব? ক) ব্যাকটেরিয়া খ) ঈস্ট গ) ছত্রাক ঘ) সবগুলো উ:ঘ ৪। মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার অনুপাত কত? ক) ১:১ খ) ১:২ গ) ১: ৩ ঘ) ১:৪ উ:ক ৫। বহুকোষী জীবদের জীবন কয়টি কোষ থেকে শুরু হয়? ক) ১টি খ) ২টি গ) ২২টি ঘ) ৫০টি উ:ক ৬। কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস ডাম্বেলের আকার ধারণ করে? ক) মাইটোসিস খ) অস্বাভাবিক গ) মিয়োসিস ঘ) অ্যামাইটোসিস উ:ঘ ৭। জনন কোষ উত্পন্নের সময় কোন কোষ বিভাজন ঘটে? ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস গ) মিয়োসিস ঘ) দ্বিবিভাজন উ:গ ৮। মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়? ক) প্রোফেজ খ) প্রোমেটাফেজ গ) মেটাফেজ ঘ) অ্যানাফেজ উ:গ ৯। কোনটি প্রত্যক্ষ কোষ বিভাজন ঘটে? ক) ঈস্ট, বারবুলা খ) অ্যামিবা, বারবুলা গ) ছত্রাক, অ্যামিবাঘ) বারবুলা, ছত্রাক উ:গ ১০। পুং ও স্ত্রী গ্যামেট সৃষ্টির সময় কোন বিভাজন হয়? ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস গ) মিয়োসিস ঘ) অস্বাভাবিক উ:গ অনুধাবনমূলক: ১১। নিচের কোন বিভাজন মানুষের দেহে ঘটে? ক) দ্বিবিভাজন, অ্যামাইটোসিস খ) মাইটোসিস, মিয়োসিস গ) অ্যামাইটোসিস, মাইটোসিস ঘ) অ্যামাইটোসিস, মিয়োসিস উ:খ ১২। জীবের চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করে কোনটি? ক) ডিএনএ খ) হূিপণ্ড গ) রক্ত ঘ) অণুচক্রিকা উ:ক ১৩। কোন দশাতে মাকু আকৃতির তন্তুর আবির্ভাব ঘটে? ক) প্রোফেজ খ) প্রো-মেটাফেজ গ) মেটাফেজ ঘ) টেলোফেজ উ:খ ১৪। মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি? ক) ডিএনএ খ) আরএনএ গ) নিউক্লিওলাস ঘ) সেন্ট্রোমিয়া উ:ক ১৫। ছত্রাকের কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনটি বিভাজিত হয়? ক) প্রোটোপ্লাজম খ) সাইটোপ্লাজম গ) অ্যামাইটোপ্লাজম ঘ) কোষ গহ্বর উ:খ ১৬। মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? ক) একবার খ) দুইবার গ) তিনবার ঘ) চারবার উ:খ ১৭। মিয়োসিস কোষ বিভাজন কী নামে পরিচিত? ক) গঠনমূলক খ) হ্রাসমূলক গ) তুলনামূলক বিভাজন ঘ) সমীকরণিক বিভাজন উ:খ ১৮। নিচের কোনটি জিন দ্বারা নিয়ন্ত্রিত? ক) দেহের রং খ) কোষের সংখ্যা গ) সন্তান সংখ্যা ঘ) প্রজননকাল উ:ক ১৯। জিনের অবস্থান কোথায়? ক) ক্রোমোজোম খ) নিউক্লিওপ্লাজম গ) সাইটোপ্লাজম ঘ) মাইটোকন্ড্রিয়া উ:ক ২০। প্রোফেজ ধাপে ক্রোমোজোমসমূহ কীভাবে বিভক্ত হয়? ক) 30০ কোণে খ) 120০কোণে গ) লম্বালম্বিভাবে ঘ) আড়াআড়িভাবে উত্তর : আড়াআড়িভাবে