বাংলা প্রথমপত্র
আতাউর রহমান সায়েম
সাবেক সিনিয়র শিক্ষক (বাংলা)
সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা
অধ্যায়: মানুষ মুহম্মদ (স)
১। ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধটির লেখকের নাম কী?
ক. কাজী নজরুল ইসলাম
খ. মোহাম্মদ ওয়াজেদ আলী
গ. মুনীর চৌধুরী
ঘ. সিকান্দার আবু জাফর
২। ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক. ছোটদের হযরত মুহম্মদ খ. সৈয়দ আহমদ
গ. মহানবীর জীবনকাহিনী ঘ. মরু ভাস্কর
৩। হযরত মুহম্মদ (স) এর মৃত্যুসংবাদ হযতর ওমর (রা) কীভাবে গ্রহণ করেছিলেন?
ক. কান্নায় ভেঙে পড়ে খ. উত্তেজিতভাবে
গ. ধারাবাহিকভাবে ঘ. স্বাভাবিকভাবে
৪। ‘স্থিতধী’ শব্দের অর্থ কী?
ক. গভীর জ্ঞানসম্পন্ন
খ. কুটবুদ্ধিসম্পন্ন
গ. স্থির বুদ্ধিসম্পন্ন ঘ. অল্প বুদ্ধিসম্পন্ন
৫। কে শেষ পর্যন্ত হযরতের মৃত্যুশয্যার পাশে ছিলেন?
ক. হযরত ফাতিমা (রা) খ. হযরত আলী (রা)
গ. হযরত আবু বকর (রা) ঘ. হযরত উমর (রা)
৬। “এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর।”- এ প্রার্থনা কাদের জন্য?
ক. পৃথিবীর সকল পথভ্রষ্ট মানুষের জন্য
খ. হযরত মুহম্মদ (স) এর ওপর প্রস্তর নিক্ষেপকারী মক্কার পৌত্তলিকদের জন্য গ. তায়েফে মুহম্মদ (স) এর ওপর অত্যাচারীদের জন্য ঘ. মদিনাবাসীদের জন্য
৭। ‘রাহী’ শব্দের অর্থ কী?
ক. সাথী খ. মুসাফির
গ. পথপ্রদর্শক ঘ. বন্ধু
৮। তায়েফ কোথায় অবস্থিত?
ক. মদিনায়
খ. সৌদি আরবের দক্ষিণাঞ্চলে
গ. সাফা ও মারওয়া পাহাড়ের কাছে
ঘ. ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে
৯। ‘তায়েফ’ সৌদি আরবের কোন দিকে অবস্থিত?
ক. উত্তরে খ. পূর্বে
গ. দক্ষিণে ঘ.পশ্চিমে
১০। ‘আল আমিন’ কথাটির অর্থকী?
ক. মিথ্যাবাদী খ. সত্যবাদী
গ. শেষ পয়গম্বরঘ. বিশ্বাসী
১১। ইসলাম প্রচার করতে গিয়ে হযরত মুহম্মদ (স) কোথায় ভীষণ পরীক্ষার সম্মুখীন হন?
ক. মক্কায় খ. মদিনায়
গ. কুফায় ঘ. তায়েফে
১২। ‘লোষ্ট্রাঘাত’ শব্দটির অর্থ কী?
ক. স্বার্থত্যাগ খ. লাঠির আঘাত
গ. দেহত্যাগ ঘ. ঢিলের আঘাত
১৩। ছাগীদুগ্ধ দিয়ে কে হযরত মুহম্মদ (স) এর তৃষ্ণা দূর করেন?
ক. খাদিজা খ. আয়েশা
গ. উম্মে মা’বদ ঘ. আবু মা’বদ
উত্তর: ১. খ ২. ঘ ৩. খ ৪. গ ৫. গ ৬. খ ৭. খ ৮. খ ৯. গ ১০. ঘ ১১. ঘ ১২. ঘ ১৩. গ
অনুশীলন পাতা সম্পর্কে আপনার যেকোনো পরামর্শ জিজ্ঞাসা ও মতামত জানাতে
ফোন ০১৭১৪৭০৫৭২৭ অথবা ই- মেইল
[email protected]
