মমিনুল ইসলাম মোল্লা, প্রভাষক
সামছুল হক কলেজ হায়দরাবাদ মুরাদনগর, কুমিল্লা
অধ্যায় ঃ আইন, স্বাধীনতা ও সাম্য
গতকালের পর
ঊদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর জবাব দাওঃ
লিজা ইলাবাজ কলেজের একাদশ শ্রেণির মেধাবী ছাত্রী। কলেজে আসার সময় রতন ও তার সহযোগী বন্ধুরা তাকে বটতলার মোড়ে বিরক্ত করে। কিছুদিন নিরবে সহ্য করলেও পরে অতিষ্ঠ হয়ে বাবাকে জানায়। বাবা বিষয়টি নিয়ে চেয়ারম্যানের কাছে নালিশ করেন এবং পুলিশের স্মরনাপন্ন হন। থানায় নিয়ে যাওয়ার পর তার বাবা উপজেলা চেয়ারম্যানের পরিচয় দিয়ে ইভটেজার রতন বলে - আপনার এত বড় সাহস ! আপনি আমাকে আটক করেছেন ? তার কথা শুনে থানার সত্ ও নীতিবান দারোগা আফরিন সরকার বলেন-“ আইনের চোখে সবাই সমান।” তখন রতন ও তার বন্ধুরা ভবিষ্যতে আইন মেনে আইন মেনে চলার অঙ্গীকার করে।
ঘ. পুলিশের স্মরনাপন্ন হওয়ার পর বখাটে ছেলে রতন ও তার বন্ধুদের আইন মেনে চলার প্রেক্ষাপট ব্যাখ্যা কর। ৪
নিম্নে উদ্দীপকের আলোকে জবাব প্রদান করা হলো ঃ
ঘ. (উচ্চতর দক্ষতা )ঃ অনুচ্ছেদে পুলিশের শরনাপন্ন হওয়ার পর বখাটে ছেলেগুলোর আইন মেনে চলার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। তাদের মনোভাব পরিবর্তনের কারণসমুহ নিম্নে উপস্থাপন করা হলোঃ
১. শাস্তির ভয়ঃ রতন পুলিশের হাতে ধরা খাওয়ার পর বুঝতে পারে সে শাস্তিযোগ্য অপরাধ করেছে। শাস্তির ভয়ে মানুষ আইন মান্য করে। আইন মানতে মানুষকে বাধ্য করা হয়। কেননা আইনের পেছনে স্বার্বভৌম শক্তির সমর্থন থাকে। আইন ভঙ্গকারীকে রাষ্ট্র শাস্তি প্রদান করে।
২. শ্রদ্ধাবোধঃ সমাজের জনসাধারণের আইনের প্রতি সাধারণ শ্রদ্ধাবোধ রয়েছে। এ শ্রদ্ধাবোধ থেকেই মানুষ আইন মেনে চলে। এছাড়া রাজনৈতিক নেতৃত্বের প্রতি শ্রদ্ধাবোধও আইন মেনে চলার ক্ষেত্রে সহায়ক শক্তি হিসেবে কাজ করে।
৩. সহানুভূতিঃ আইন মেনে চলার মাধ্যমে কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করতে পারেনা। অধিকার রক্ষার ক্ষেত্রে সমাজের সদস্যদের সহানুভূতি আইন মান্য করার ক্ষেত্রে অনুপেরণা যোগায়। পারস্পরিক সহানুভূতি সুশৃংখল সমাজ গঠনে সহায়ক। এটি সমাজের সদস্যদের আইন মেনে চলতে সহায়তা করে।
৪. ধর্মীয় কারণঃ সমাজের অধিকাংশ মানুষই কোন না কোন ধর্ম পালন করে। কোন ধর্মই অন্যের অধিকারে হস্তক্ষেপ করাকে সমর্থন করেনা। অনেক ড়্গেত্রে দেখা যায় ধর্মীয় আইন ও রাষ্টীয় আইন একই রকম। ধর্মীয় আইন ভঙ্গ করলে পরকালে শাস্তি পেতে হয়। তাই মানুষ আইন মেনে চলে।
পরিশেষে বলা যায়- একটি বিশেষ পরিস্থিতির কারণে রতন ও তার বন্ধুরা আইনের গুরুত্ব অনুধাবন করে। তারা সুশৃংখল সমাজের সদস্য হিসেবে থাকতে চায়। মানুষ আইনের মাধ্যমে উন্নত জীবন গড়ে তোলার চেষ্টা করে।
