সিলেট জেলার বিশ্বনাথে শনিবার সকালে লামাকাজী ব্রিজের নিচ থেকে বাক্সভর্তি ৮৭০ রাউন্ড এলএমজির গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে তাদের জালে গুলির বাক্সটি উঠে আসে। পরে পুলিশ গুলিগুলো থানায় নিয়ে আসে। গুলিগুলো অনেক পুরনো এবং পাকিস্তানে তৈরি। ১৯৭১ সালে হানাদার বাহিনী এগুলো ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। পরীক্ষা না করা পর্যন্ত এগুলির মান সম্পর্কে কোন কিছু বলা যাবে না বলে পুলিশ জানায়।
