গলাচিপায় শনিবার বিকালে দুই সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাইফুল্যা (২২) নামে এক যুবককে মারাত্মক জখম করেছে। ঘটনার দিন বিকালে কল্যাণ কলস গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে স্লুইসগেট এলাকায় দুই সন্ত্রাসী পথরোধ করে খারিজ্জমা গ্রামের সাইফুল্যাকে অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। এসময় সস্ত্রাসীরা তার সাথে থাকা স্বর্ণের চেইন, নগদ ২৮ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনার এক ঘন্টা পর সাইফুল্যাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গলাচিপা থানায় মামলা দায়ের করা হয়েছে।
