ঝিনাইদহের কালীগঞ্জ ইসলামী ব্যাংকের নিরাপত্তা প্রহরীকে হত্যা করে ৭২ লাখ টাকা লুটের ঘটনার কোন কিনারা করতে পারেনি পুলিশ। ডাকাতরা ব্যাংকের শক্ত ভল্ট ভাংতে নাইট্রিক এ্যাসিড ব্যবহার করে। শুক্রবার রাতে ব্যাংকের ম্যানেজার মাহমুদ হাসান কালীগঞ্জ থানায় এ ব্যাপারে মামলা করেছেন। র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের উপ-অধিনায়ক এএসপি হারুন অর রশিদ বলেন, তাদের গোয়েন্দা টিম ডাকাতদের ধরতে মাঠে নেমেছে।
