বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, আগামী জানুয়ারি মাসে ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগণ ও নির্বাচন কমিশন সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। ঈদের আগেই আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বিএনপি-জামায়াত এ নির্বাচনকে ঘিরে স্পর্শকাতর ঘটনা ঘটানোর পায়তারা করছে।
বৃহস্পতিবার মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান রবিউল আলম সিকদারসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
