গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুরে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আলিনগর ক্রীড়া সংস্থা্। গতকাল শনিবার বিকেলে রহনপুর ইউসুফ আলী কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে রাজশাহীর দিগন্ত প্রসারী সংঘকে ১-০ গোলে হারায় আলিনগর ক্রীড়া সংস্থা। বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করেন আলিনগর ক্রীড়া সংস্থার আব্দুল মালেক।
খেলায় চ্যাম্পিয়নদলকে প্রাইজ মানি হিসেবে ২০ হাজার টাকা এবং রানারআপ দলকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। রহনপুর ক্রীড়া সংস্থা আয়োজিত এ টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়। খেলা শেষে পুরষ্কার তুলে দেন রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ আমিনুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন বাইরুল ইসলাম, তারিক আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নজরুল ইসলাম ও রহনপুর ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান খান।
