ইত্তেফাকের নগর সম্পাদক আবুল খায়েরের মায়ের ইন্তেকাল

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২২:৩৯
দৈনিক ইত্তেফাকের নগর সম্পাদক ও বিশেষ প্রতিনিধি আবুল খায়েরের মা জাহানারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে....রাজিউন)। গতকাল শনিবার ভোরে চাঁদপুরের কচুয়া উপজেলার সহদেবপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর নামাজে জানাজা শেষে সহদেবপুর গ্রামের পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। চাঁদপুরের আকরাম আলী পাটোয়ারির তৃতীয় সন্তান মরহুম কাশেম আলী পাটোয়ারির স্ত্রী ছিলেন জাহানারা বেগম। জাহানারা বেগমের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান লাবলু ও সাধারণ সম্পাদক আবু সালেহ আকনসহ সকল সাংবাদিক নেতৃবৃন্দ ও সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। উভয় সংগঠনের নেতারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ইত্তেফাকের তিন ইউনিয়নের শোক ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের ইউনিট চিফ দৈনিক ইত্তেফাক সাংবাদিক শ্রমিক কর্মচারী ষ্টিয়ারিং কমিটির সভাপতি আবুল খায়েরের মায়ের মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের উপ-ইউনিট প্রধান খোন্দকার গোলাম জিলানী, দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোঃ আলমগীর হোসেন খান, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার আজাদ, কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী বজলুর রহমান ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র রায় গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।