জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রফিকুল ইসলাম

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২২:৪০
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার রফিকুল ইসলাম এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাকে ভ্যাঙ্কুভার জেনারেল হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। গত বছর সেপ্টেম্বরে চিকিত্সকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার দেহে বোনম্যারো প্রতিস্থাপন করলে তার রক্তে কোষ উত্পাদন প্রক্রিয়া শুরু হয়। ফলে তিনি সুস্থ হয়ে উঠেন। কিন্তু গত মাসে ব্লাড ক্যান্সারে (লিউকোমিয়ায়) ফের আক্রান্ত হবার পর তার ডাক্তার আবু মুরাদ জানিয়েছেন, রফিকুল ইসলামের জন্য আর কোনো চিকিত্সা নেই। তার সারা শরীরে ক্যান্সার মারাত্মক আকার ধারণ করে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়েছে। ফলে তিনি এখন আর আশঙ্কামুক্ত নন।