শোক সংবাদ

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২২:৪০
ডা. এ কে এম রফিক উদ্দীন ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ কে এম রফিক উদ্দীন (৬৩) গত শুক্রবার রাজধানীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। দীর্ঘদিন থেকে তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বিবেকানন্দ চক্রবর্তী টাঙ্গাইলের মির্জাপুরের সাংবাদিকতার পথিকৃত উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভাদগ্রাম কে আর এস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী (৫৬) গত শুক্রবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন। তিনি দৈনিক বাংলার বাণী, দৈনিক মুক্তকণ্ঠসহ বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. একাব্বর হোসেন, সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রমুখ শোক প্রকাশ করেছেন। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। আব্দুর রাজ্জাক নেত্রকোনার মোহনগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও পৌর এলাকার নওহাল গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক মাস্টার (৮৩) গত শুক্রবার রাতে ময়মনসিংহের এক হাসপাতালে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। হাজী মো. ইসমাইল অভিনেতা, টেলিভিশন নাট্যশিল্পী, নাট্যকার সংসদের (টেনাশিনাস) সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সুরুজের বাবা ঢাকার মাতুয়াইলের সমাজকর্মী হাজী মো. ইসমাইল (৮৫) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সচিবালয়ে কর্মরত ছিলেন। তার অপর দুই ছেলে ইতালী প্রবাসী মোস্তাফিজুর রহমান ও সাইদুর রহমান জাতীয় হ্যান্ডবল দলের খেলোয়াড় ছিলেন। আবুল হোসেন চাঁদপুরের কচুয়া উপজেলার শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের স্থানীয় প্রবীণ নেতা আবুল হোসেন মাস্টার (৭২) গত শুক্রবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলে রেখে গেছেন। কেশব চন্দ্র পাল মুন্সীগঞ্জের প্রতিমা শিল্পী কেশব চন্দ্র পাল (৮৫) গত বুধবার শহরের বাগমাহমুদালী পাড়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেন। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। মো. মানিক মিয়া বাংলাদেশ আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়ন দৌলতদিয়া ঘাট শাখার সাবেক সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ বাজার খাজা অফিস ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মানিক মিয়া ওরফে মানিক সেক্রেটারি (৭০) গত শুক্রবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফরিদপুরের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।