নূরুন নেহার
প্রখ্যাত লোকসংগীত শিল্পী নূরুন নেহারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। আকাশবাণী কলকাতা কেন্দ্রে পূর্ব বাংলা প্রথম মুসলিম মহিলা কণ্ঠশিল্পী নূরুন নেহার ১৯৪৪ সাল থেকে নিয়মিত পল্লীসংগীত পরিবেশন করেন। ১৯৪৮ সাল থেকে তিনি রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রেও নিয়মিত শিল্পী ছিলেন। বিটিভির জন্মলগ্ন থেকে তিনি এ সংস্থায় সংগীত পরিবেশন করেন।
আব্দুল হামিদ
শিল্প মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব আব্দুল হামিদের ৯ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ জোহর মরহুমের নিজ বাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।
ফারাজী শাহাদাত্ হোসেন
মুক্তিযুদ্ধের সংগঠক, যশোরের বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট ফারাজী শাহাদাত্ হোসেনের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে গ্রামের বাড়ি এক্তারপুরে কোরানখানি, দোয়া মাহফিল ও মরহুমের বড় ছেলের মিরপুরের বাসায় দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। মরহুমের জন্য দোয়া কামনা করেছেন তার বড় ছেলে দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টর, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।
