মুজিবুর রহমান মিয়া
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সদস্য ও মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়া (৬৫) গত শুক্রবার হূদরোগে আক্রান্ত হয়ে খুলনার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। আমতলী ইউনিয়ন মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল চিত্রাপাড়া পঞ্চপল্লী কবরস্থানে তাকে দাফন করা হয়।
সর্দার জহিরুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের মেরাতলী গ্রামের মুক্তিযোদ্ধা ও সর্দার জহিরুল ইসলাম (৬০) গত শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় গোসাইপুর ইমামবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।
