মিছিল সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জামায়াতের

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২৩:০২
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ রবিবার থেকে রাজধানীতে সভা-সমাবেশ, মিছিলের উপর নিষেধাজ্ঞা আরোপের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল শনিবার এক বিবৃতিতে বলেন, মিছিল, মিটিং, সভা-সমাবেশ করা সকল নাগরিকের সাংবিধানিক, গণতান্ত্রিক ও মৌলিক অধিকার। সরকার এ অধিকার হরণ করে গণতন্ত্রের উপর চরম আঘাত হেনেছে। সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ প্রমাণ করেছে সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী ভাষণে সব দলের অংশগ্রহণে সরকারের প্রস্তাব করলেও জাতীয় সরকারের কোন রূপরেখা দেননি। প্রস্তাবিত জাতীয় সরকারের কথা বর্তমান সংবিধানে নেই। সংবিধান বহির্ভূত জাতীয় সরকার হতে পারলে তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না কেন?