সমাবেশ করবে না আওয়ামী লীগ

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২৩:০৫
সভা-সমাবেশের ওপর ডিএমপির নিষেধাজ্ঞা বহাল থাকলে আগামী ২৫ অক্টোবর পূর্বনির্ধারিত সমাবেশ কর্মসূচি পালন করবে না ঢাকা মহানগর আওয়ামী লীগ। তবে যেকোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রশাসনকে সহায়তা করতে প্রস্তুত থাকবে ক্ষমতাসীন এ দলটির নেতাকর্মীরা। গত ১০ অক্টোবর মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভা থেকে ২৫ অক্টোবর সমাবেশ করার ঘোষণা দেয়া হয়েছিল। এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল। সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে সমাবেশ করার প্রশ্নই ওঠে না।