শৈলকুপায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২৩:১৩
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গতকাল শনিবার পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ পাঁচ রাউন্ড শটগানের গুলি বর্ষণ করে। আহত ৭ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি জানান, ওই গ্রামে দুই দলের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে উভয় দলের মধ্যে সংঘর্ষ বাধে। এ নিয়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল উভয় পক্ষ ফের সংঘর্ষে লিপ্ত হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি বর্ষণ করে। ওসি আরো জানান, এসময় মোকাদ্দেস নামে এক কনস্টেবল আহত হন ।