অনুশীলনী (জীবনের জন্য পানি)
এক কথায় বা জ্ঞানস্তরের প্রশ্নোত্তর
প্রশ্ন :কী ছাড়া আমরা বাচঁতে পারি না?
উত্তর: পানি।
প্রশ্ন :পানি ছাড়া আর কে বাচঁতে পারে না?
উত্তর: উদ্ভিদ ও প্রাণী।
প্রশ্ন :কিসের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়?
উত্তর: জীবনের জন্য।
প্রশ্ন :উদ্ভিদ মাটি থেকে কী কী উপাদান শোষণ করে?
উত্তর: পানি ও পুষ্টি উপাদান।
প্রশ্ন :আমরা খাবার হিসেবে কী কী ব্যবহার করি?
উত্তর: উদ্ভিদের ফল, পাতা ও শস্য।
প্রশ্ন :কিসের ভিতরে অনেক পানি থাকে?
উত্তর: খাদ্যের ভিতরে।
প্রশ্ন :খাদ্য গ্রহণের পর কী খাদ্যকে তার উপাদান হিসেবে ভেঙে ফেলতে সাহায্য করে?
উত্তর: পানি।
প্রশ্ন :আমাদের শরীরে কী বজায় রাখতেও পানি প্রয়োজন?
উত্তর: সঠিক তাপমাত্রা।
প্রশ্ন :সূর্যতাপ, পুকুর, খালবিল, নদী ও সমুদ্রের পানিকে কিসে পরিণত করে?
উত্তর: জলীয়বাষ্পে।
প্রশ্ন :জলীয়বাষ্প কোথায় উঠে ঠাণ্ডা হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়?
উত্তর: বায়ুমণ্ডলের উপরের দিকে।
প্রশ্ন :কী একত্র হয়ে আকাশে মেঘ হয়ে ঘুরে বেড়ায়?
উত্তর: ক্ষুদ্র পানিকণা।
প্রশ্ন :মেঘের পানিকণাগুলো খুব বেশি ঠাণ্ডা হয়ে গেলে কিসে পরিণত হয়?
উত্তর: বরফে।
প্রশ্ন :বরফ কী হিসেবে পানিতে নেমে আসে?
উত্তর: শিলাবৃষ্টি।
প্রশ্ন :বৃষ্টির পানি কেমন করে নদীর পানিতে মিশে?
উত্তর: গড়িয়ে গড়িয়ে।
প্রশ্ন :নদীর পানি প্রবাহিত হয়ে কোথায় গিয়ে মিশে?
উত্তর: সমুদ্রে।
প্রশ্ন :পৃথিবীতে পানি কেমন করে ঘোরে?
উত্তর: এক উত্স থেকে আরেক উেস চক্রকারে।
প্রশ্ন :বায়ু প্রবাহের কারণে জলীয়বাষ্প মেঘরূপে উড়ে গিয়ে কোথায় পৌছায়?
উত্তর: পর্বতের চূড়ায়।
প্রশ্ন :কোথায় মেঘের পানিকণা ঠাণ্ডা বরফে পরিণত হয়?
উত্তর: পর্বতের চূড়ায়।
প্রশ্ন :কোন কালে সূর্যেও তাপে বরফ গলে পানি হয়ে পাহাড়ের গা বেয়ে নেমে আসে?
উত্তর: গ্রীষ্মকালে।
প্রশ্ন :ছোট পাহাড়ী নদীর উত্পত্তি হয় কীভাবে?
উত্তর: পাহাড়ের গা বেয়ে পানি নেমে আসার ফলে।
প্রশ্ন :পানি চক্রাকারে ঘুরে আসাকে কী বলে?
উত্তর: পানিচক্র।
প্রশ্ন :বায়ুতে সবসময় কিছু পরিমান কী থাকে?
উত্তর: বাষ্প।
প্রশ্ন :দূষিত পানি দেখতে কেমন?
উত্তর: ময়লাযুক্ত অপরিষ্কার ও রঙিন।
প্রশ্ন :কেমন পানি পান করা উপযোগী নয়?
উত্তর:
প্রশ্ন :পানিতে ক্ষতিকর কোনো কিছু মিশে থাকলে সে পানিকে কী বলা হয়?
উত্তর: দূষিত পানি।
প্রশ্ন :নলকূপের পা্নি সাধারণত কেমন?
উত্তর: নিরাপদ।
প্রশ্ন :আর্সেনিকযুক্ত পানি পান করলে হাত ও পায়ে কী হতে পারে? উত্তর: ঘা।
প্রশ্ন :নলকূপের পানিতে আর্সেনিক আছে তা কীভাবে বুঝা যাবে?
উত্তর: পরীক্ষার মাধ্যমে।
প্রশ্ন :যে সকল নলকূপের পানিতে আর্সেনিক আছে সে নলকূপ কী রং দিয়ে চিহ্নিত করা হয়?
উত্তর: লাল রং।
