বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯

আজ সিরিজ জয়ের লড়াই

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২১:১০
আজ জর্জটাউনে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। সাত ম্যাচ সিরিজকে ১৯ নভেম্বর শনিবার ৩-৩ সমতায় নিয়ে আসে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ যুব দল জেতার পর টানা তিন ম্যাচ জিতে পরিষ্কার ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর আবার পঞ্চম ও ষষ্ঠ ম্যাচে জয় পেয়ে ৩-৩ সমতায় আনে ক্যারিবিয়রা। শনিবার জয়রাজ শেখের দুরন্ত ফিফটির পরও ৩৬ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। আগে ব্যাট করে হেটমিয়ার ও অ্যালেনের ফিফটিতে ৮ উইকেটে ২৪০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের জুবায়ের হোসেন ৫৬ রানে নেন ৩ উইকেট। জবাব দিতে নেমে তিন নম্বরে ব্যাট করতে নামা জয়রাজের ৭৮ রানের পরও ৪৬.৪ ওভারে ২০৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল।