সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলার ঘটনায় ১ ব্যক্তি নিহত ও তার ভাগ্নে গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ইটনা উপজেলার লাইমপাশা-মধ্যপাড়া গ্রামে। গত শনিবার রাতে উক্ত গ্রামের মনু ভুঁইয়ার বাড়িতে নারী সংক্রান্ত ঘটনায় দুইপক্ষের উপস্থিতিতে সালিশ বসে। রায় ঘোষণার সময় প্রতিপক্ষের লোকজন অতর্কিতে হামলা চালিয়ে সাদেক ভুঁইয়া (৫২) ও তার ভাগ্নে ইয়াহিয়া ভুঁইয়াকে (২০) উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত করে। ইটনা হাসপাতালে নেয়ার পথে সাদেক ভুঁইয়া মারা যান। ইয়াহিয়া ভুঁইয়াকে সংকটজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইটনা থানার ওসি আ. সালাম ভুঁইয়া জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
