দৌলতপুরে নৌকাডুবি, এলাকাবাসীর তত্পরতায় বেঁচে গেল সকল যাত্রী

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২১:১৩
মানিকগঞ্জের দৌলতপুরের চকমিরপুর বাজার কালিবাড়ী এলাকায় গত শুক্রবার এক নৌকাডুবির ঘটনায় পানিতে নিমজ্জিত হয় ১৩ জন শিশু ও বেশ কয়েকজন নারী-পুরুষ। কিন্তু এলাকাবাসীর তাত্ক্ষণিক প্রচেষ্টায় সকলকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়। জানা গেছে ঈদের তৃতীয়দিন শুক্রবার বেলা ১১ টার দিকে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি ১৩ জন শিশু ও কয়েকজন নারী-পুরুষ যাত্রীসহ জলাশয়ের পানিতে ডুবে যায়। এসময় চকমিরপুর বাজারের শতাধিক লোক উদ্ধার কাজে এগিয়ে আসে এবং সকলকেই জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।