বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহাবুদুন্নবীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাকে পৌর এলাকার সদর হাইস্কুল সংলগ্ন এলাকার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহাবুদুন্নবী বিহারীপুর হোসাইনিয়া আলিম মাদ্রাসার শিক্ষক।
বাকেরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ২৫ অক্টোবর নাশকতা ঘটানোর আশংকায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া সম্প্রতি উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে একাধিক গোপন বৈঠক ও সভা-সমাবেশ করার অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়।
