জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে বলেছেন, ২৫ অক্টোবরের পরে বর্তমান সরকার ও জাতীয় সংসদের কোন বৈধতা থাকবে না।
তিনি বলেন, দেশের জনগণ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। একদলীয় প্রহসনের নাটক দেশের জনগণ আর দেখতে চায় না। সরকারের সকল প্রকার অশুভ ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে দেশের জনগণ তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলবে ইনশা-আল্লাহ। সরকার জোর করে অবৈধভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করলে দেশের জনগণ সরকারকে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করবে।
