কহে নিন্দুক

আপডেট : ১৯ মে ২০১৯, ২০:২১

 

মুগ ডাল দিয়ে খাসির মাথা

আহা রে স্বাদ কী যে!

গরুর মগজ ভুনা আহা

জিভটা গেল ভিজে।

 

বুদ্ধিজীবীর মাথায় শুধু

ঝনঝনানি টাকার

বুদ্ধি বেচে উপায় খোঁজে

একটু ভালো থাকার।

 

যতোই থাকুক অনিয়ম আর

অনৈতিক কাজ

নেই চিন্তা, কপালজুড়ে

পড়ে না তো ভাঁজ।

 

দেশের বিবেক কাদের বলে?

সম্মানিত কারা?

নিন্দুকে কয় তাদের মাথা

টাকায় খাটে ভাড়া।

 

রাজমহলে আনাগোনা

স্বর্ণ-রূপার আশায়

উজির-নাজির ভরিয়ে রাখে

তাদের ভালোবাসায়।